বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ মৌসুমের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ বছরের আসরটি শুরু হবে ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে। দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির এটি হবে ১২তম আসর, যেখানে অংশ নেবে মোট ৬টি দল।
বিসিবি নিশ্চিত করেছে, এবারের টুর্নামেন্ট মাঠে গড়াবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আসরের দ্বিতীয় পর্ব শুরু হবে চট্টগ্রাম পর্ব দিয়ে এবং তৃতীয় পর্ব ঢাকা দিয়ে শেষ হবে । প্রতিটি দল একে অপরের বিপক্ষে ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে খেলবে, এরপর অনুষ্ঠিত হবে প্লে-অফ ও ফাইনাল।
লিগটিতে দেশি তারকাদের পাশাপাশি দেখা যাবে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারদেরও, যেটি পুরো টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে। দর্শকদের ভিড়, টেলিভিশন সম্প্রচার এবং অনলাইন স্ট্রিমিং—সবকিছু মিলিয়ে আবারও উৎসবের রঙে রঙিন হয়ে উঠবে বিপিএল।
